১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে ‘ছেলের হাতে’ মা খুন

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত ছেলে তার মাকে হত্যা করেছেন।”

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 06:07 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

ঝালকাঠিতে এক নারীকে তার মাদকাসক্ত ছেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।    

রোববার বেলা ২টার দিকে সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন জানান। 

নিহত ৬৩ বছর বয়সী শেফালি বেগম ওই এলাকার মো. আলী খানের স্ত্রী। 

ঘটনার পর থেকে তার ছেলে সাগর খান (৩৬) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, “সাগর প্রেম করে বিয়ে করেছিলেন। পরে তার স্ত্রী অন্য একজনের সঙ্গে চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে মাদকে আসক্ত হয়ে পড়েন। 

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই মানসিক অস্থিরতার মধ্যেই তিনি মাকে হত্যা করেন।”

ওসি বেলায়েত হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মাদকাসক্ত ছেলে তার মাকে হত্যা করতে পারেন।” 

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।