দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত
শুক্রবার বেলা ১২টায় বিরামপুর শহরের টিএনাডটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় বিরামপুর শহরের টিএনাডটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে বিরামপুর থানার ওসি সাউফুল ইসলাম সরকার জানিয়েছেন।
নিহতরা হলেন- প্রকৌশলী এজারুল ইসলাম রাব্বি (৩৪) ও সজিব হাসান (৪৫)। তাদের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মালিকাদহ গ্রামে এবং তারা দুজন বন্ধু।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সাউফুল বলেন, “এজারুল তার শ্বশুরবাড়ি ফুলবাড়ী উপজেলা চিন্তামণ থেকে বন্ধু সজিব হাসানকে নিয়ে মোটরসাইকেলে করে ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিল।
“পথে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
দুঘটনার পর ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানান তিনি।
