ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় ব্যাটারি জব্দ
ব্যাটারিগুলোর আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫২ লাখ টাকা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে সাড়ে তিন কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় ব্যাটারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সোমবার দুপুরে সরাইল ২৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদে ঢাকা-সিলেট মহাসড়কের কালিশিমা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে করে ৩ লাখ ২০ হাজার এসএইচ পাওয়ার ব্যাটারি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫২ লাখ টাকা।
ব্যাটারিগুলো আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে বলে লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান।
