১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে পোল্ট্রি ফিড ব্যবসায়িকে কুপিয়ে হত্যা

রাতে ট্রা‌কের ব‌্যাটা‌রি চু‌রির ঘটনা টের পেয়ে পো‌ল্ট্রি ফা‌র্মের দুই কর্মচা‌রিকে সঙ্গে নিয়ে ঘর থে‌কে বের হন দৌলত হোসেন খান।

নরসিংদীতে পোল্ট্রি ফিড ব্যবসায়িকে কুপিয়ে হত্যা
দৌলত হোসেন খান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2024, 02:22 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

নরসিংদীর শিবপুরে এক পোল্ট্রি ফিড ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ২টার দিকে শিবপুর উপজেলার দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসেন।

নিহত দৌলত হোসেন খান (৫৩) উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খার ছেলে।

স্থানীয় ও পো‌ল্ট্রি ফা‌র্মের কর্মচা‌রিদের বরাতে ওসি আফজাল বলেন, শনিবার রাতে ট্রা‌কের ব‌্যাটা‌রি চু‌রির ঘটনা টের পেয়ে পো‌ল্ট্রি ফা‌র্মের দুই কর্মচা‌রিকে সঙ্গে নিয়ে ঘর থে‌কে বের হন দৌলত হোসেন খান। 

এসময় সন্দেহজনক চোরকে ধাওয়া দিতে গিয়ে বা‌ড়ির কিছুটা দূ‌রে পৌঁছার পর ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা দৌলত খান‌কে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

তার সঙ্গে থাকা কর্মচা‌রীদের চিৎকারে আশপা‌শের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পা‌লি‌য়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলেও কে বা কারা কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি।

ওসি আফজাল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।