২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ইট বোঝাই ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

মাহিম আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 05:12 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

ঢাকার ধামরাই উপজেলায় ইট বোঝাই ট্রাকের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার নান্নার ইউনিয়নের সুতিপাড়া-নান্নার আঞ্চলিক সড়কের গোপালকৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধামরাই থানার এসআই মো. আজাহারুল ইসলাম জানান।  

নিহত মাহিম (১২) নান্নার ইউনিয়নের গোপালকৃষ্ণপুর এলাকার মো. এখলাসের ছেলে। সে ধামরাইয়ের আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, সকালের দিকে স্কুলে যাওয়ার সময় স্থানীয় একটি ইট ভাটা থেকে আসা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই মো. আজাহারুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকটি পালিয়ে গেছে।