মেঘনার অভয়াশ্রমে মাছ শিকার, ২৪ জেলের জরিমানা
জাটকা ইলিশ রক্ষায় বর্তমানে মেঘনা নদীর ৮২ কিলোমিটার এলাকা অভয়াশ্রম হিসেবে মাছ শিকার নিষিদ্ধ রয়েছে।
বরিশালের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে ২৪ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার পরিচালিত অভিযানে আটকদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত হিজলা উপজেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।
জরিমানাপ্রপাপ্ত জেলেরা হলেন- বশির আকন, নাজমুল, আরিফ হোসেন, সাইদুল ঢালী, ফরিদ সরদার, মো. শাহীন, মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন, মো. সোহাগ, সাগর হোসেন হাওলাদার, ইয়াছিন মোল্লা, খলিলুর রহমান, আবু হানিফ, বাবুল হোসেন, মো. হারুন, মো. নাইম, মো. সবুজ, নজরুল ইসলাম, মো. রাকিব, মো. সজিব, মো. বাকের ঢালী, মো. মনির, বাকের বিশ্বাস ও আজাদ।
হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, “জাটকা ইলিশ রক্ষায় বর্তমানে মেঘনা নদীর ৮২ কিলোমিটার এলাকা অভয়াশ্রম হিসেবে মাছ শিকার নিষিদ্ধ রয়েছে।
“ওই নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকাররত অবস্থায় ২৪ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৫ হাজার মিটার কারেন্ট জাল।”
তিনি বলেন, “পরে আটকদের মধ্যে ১৭ জনকে দুই হাজার করে এবং বাকিদের এক হাজার টাকা করে মোট ৪১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
“জেলেরা মুচলেকা ও জরিমানা দিয়ে মুক্ত হয়েছে। এছাড়াও উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।”
