খাগড়াছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
ইউএনও বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (২) ধারায় আলা উদ্দিন ও শান্তি জীবন চাকমাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান।
তিনি বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (২) ধারায় আলা উদ্দিন ও শান্তি জীবন চাকমাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
ইউএনও বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটাসহ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
