১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রামুতে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

ঘটনাস্থলেই প্রাণ হারান আটোরিকশার যাত্রী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2025, 07:19 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

কক্সবাজারের রামু উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে আটোরিকশার এক যাত্রীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার খুনিয়াপালংয়ের কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নাসির উদ্দীন জানান।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাহাবউদ্দিন জীবন। তার বয়স ৩০ বছর।

তিনি কক্সবাজারের স্থানীয় সংবাদপত্র ‘দৈনিক গণসংযোগের’ বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে পত্রিকাটির নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি নাসির বলেন, “উখিয়ামুখী একটি অটোরিকশার সঙ্গে কক্সবাজারমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আটোরিকশার যাত্রী সাহাব উদ্দিন।”

ট্রাকটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”