১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে বিলে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 04:21 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

নরসিংদীর রায়পুরায় বিলের পানিতে গোসল করতে নেমে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান। 

মৃতরা হল- ভেলুয়ারচর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে নিপা আক্তার (৭) এবং একই এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতী আক্তার (১১)। 

স্বজনরা বলছেন, শুক্রবার দুপুরে ভেলুয়ারচর বিলে গোসল করতে যায় দুই শিশু। বৃষ্টিতে জমে থাকা অতিরিক্ত পানির গভীরতা তারা বুঝতে না পারায় ডুবে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি মুজিবুর রহমান বলেন, “পানিতে ডুবে মৃত দুই শিশুর লাশ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”