Published : 21 Jun 2026, 02:58 PM
মাদারীপুরের নিখোঁজ এক যুবকের ঝুলন্ত লাশ একটি পরিত্যক্ত বাঁশবাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রাম থেকে লাশটি উদ্ধারের খবর জানান শিবচর থানার ওসি কামাল হোসেন।
নিহত ২৭ বছর বয়সী সজিব বেপারী ওই এলাকার হাফেজ বেপারীর ছেলে।
পুলিশ বলছে, নিহত ওই যুবক শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। সকালে একটি পরিত্যক্ত বাঁশবাগানের ভেতর গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ ঝুলতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি কামাল জানিয়েছেন।
তিনি বলেন, “এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”