১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক তুহিন হত্যা: আরেক আসামি কিশোরগঞ্জে গ্রেপ্তার

এ নিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাংবাদিক তুহিন হত্যা: আরেক আসামি কিশোরগঞ্জে গ্রেপ্তার
শহিদুল ইসলাম

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 09:10 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরেক যুবককে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরাতন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির জানান।

গ্রেপ্তার শহিদুল ইসলাম (৩০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার প্রয়াত আবদুল করিমের ছেলে। 

র‌্যাব কর্মকর্তা মো. আশরাফুল কবির বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছেন। তাকে র‌্যাব-১ এর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। একটি অপরাধ সংঘটিত হওয়ার ভিডিও ধারণ করার সময় তুহিন ওই অপরাধী চক্রের হাতে খুন হন বলে জানিয়েছে পুলিশ। 

ঘটনার পর নিহতের বড়ভাই বাদী হয়ে গাজীপুর মহানগরীর বাসান থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

এ মামলায় এখন পর্যন্ত শহীদুলসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

মামলাটি র‌্যাব ও পুলিশ যৌথভাবে তদন্ত করছে।  

আরো পড়ুন

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যা: খাগড়াছড়ি ও কিশোরগঞ্জে প্রতিবাদ-বিক্ষোভ

আরেকজনকে কোপানোর 'ভিডিও ধারণ করায়' খুন হন সাংবাদিক: পুলিশ

শুক্রবারই বাড়ি ফিরলেন সাংবাদিক তুহিন, তবে নিথর দেহে

'কী অপরাধ আমার ছেলের', প্রশ্ন সাংবাদিক তুহিনের বাবার

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা