২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ছাত্রদল নেতা গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

গ্রেপ্তার সোহান মোল্লা টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার বাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।  

সোমবার উপজেলার গিমাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নবী নেওয়াজ জানান। 

গ্রেপ্তার সোহান মোল্লা (২২) উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের অলিয়ার রহমান মোল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “মাদকের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির ছাত্রদলে জায়গা হবে না। সোহানের গ্রেপ্তারের বিষয়টি জেনেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”