২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ছিনতাইবিরোধী অভিযান, গ্রেপ্তার ৮ জন কারাগারে

শুক্রবার রাতভর শহরের বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 09:45 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

ফরিদপুরে হঠাৎ ছিনতাই বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের শনিবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) আজমীর হোসেন।

এর আগে শুক্রবার রাতভর শহরের বিভিন্ন মহল্লায় ছিনতাইবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের মালাঙ্গা এলাকার সমর বসুর ছেলে সাগর বসু (২৫), শহরের লালন নগর বস্তি এলাকার হান্নান বেপারীর ছেলে তাকবির বেপারী (২০), একই এলাকার লুৎফর শেখের ছেলে সোহান শেখ (২২) ও ইয়ামিন শেখ (১৯), শহরের লক্ষীপুর এলাকার জয়নাল আবেদীন তারার ছেলে মো. রাব্বি (৩০), যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর এলাকার ইমান আলীর ছেলে মুকুল শেখ (৩৬), হাবেলী গোপালপুর এলাকার মো. রাকিবের ছেলে সোহেল মিয়া (৩৭) এবং ছাপরা মসজিদ এলাকার বাবুল হকের ছেলে মো. রফিক (১৯)।

অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, ওই আটজনকে গ্রেপ্তার করা ছাড়াও অন্য একটি মামলার আসামি মীর শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছিনতাই নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।