Published : 12 Oct 2025, 09:42 PM
যশোরের শার্শা উপজেলায় তিন চাকার যান আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের যাত্রী নিহত হয়েছেন।
রোববার সকালে জামতলা-শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটে বলে জানান শার্শা থানার ওসি আব্দুল আলিম।
নিহত আপন হোসেন (২১) শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, আপন মোটরসাইকেলে করে পোতাপাড়া নানা বাড়ি যাচ্ছিলেন। পথে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ে পড়ে আপন মাথায় মারাত্মক আঘাত পান।
তাকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে যশোর সদর হাসাপাতালে পাঠানো হয়। সেখান থেকে আপনকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে জানান সাবেক ইউপি সদস্য।
ওসি আব্দুল আলিম বলেন, তারা মামলা করেননি। মরদেহ তাদের কাছে রয়েছে।