২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির সাংগঠনিক সভা

নেতারা রাজশাহী অঞ্চলে এনসিপির কার্যক্রম আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির সাংগঠনিক সভা
এনসিপির সাংগঠনিক সভা রোববার রাজশাহী পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

সাংগঠনিক কার্যক্রম জোরদার ও তৃণমূলকে আরও সক্রিয় করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রাজশাহী জেলা ও মহানগর শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার রাজশাহী পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন। 

এতে আরও উপস্থিত ছিলেন- জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক আল আশরারুল ইমাম তানিম।

সভায় রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন বলেন, “জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় সংস্কারের রাজনীতিকে সামনে রেখে এনসিপি সংগঠনকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে চায়। এজন্য প্রতিটি উপজেলায় সক্রিয় কমিটি গঠন, সদস্যভিত্তি সম্প্রসারণ, রাজনৈতিক প্রশিক্ষণ ও জনসম্পৃক্ত কর্মসূচি চালুর করতে হবে।”

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, এই রাষ্ট্র শুধু পরিবর্তনের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের লড়াই। আগামীর বাংলাদেশে উত্তরের জনপদের সব ধরনের বৈষম্য দূর করে নাগরিক অধিকার নিশ্চিত করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

সভায় রাজশাহী মহানগর ও জেলা পর্যায়ে নিয়মিত সভা, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য আলাদা সাংগঠনিক রূপরেখা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে নেতারা রাজশাহী অঞ্চলে এনসিপির কার্যক্রম আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।