লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আব্দুল হালিমের বিরুদ্ধে কোনো মামলা ছিল না বলে জানিয়েছেন স্বজনরা।
লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।
সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, সোমবার রাতে ভবানীগঞ্জের বাড়ি থেকে আব্দুল হালিম নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল হালিম সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
তবে হালিমের বিরুদ্ধে কোনো মামলা ছিল না বলে জানিয়েছেন স্বজনরা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, আব্দুল হালিমকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে কার্যালয়ের বাইরে থাকায় মামলার বিস্তারিত জানাতে পারেননি তিনি।
