কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির মামলায় থানা থেকে এসআই গ্রেপ্তার
খাগড়াছড়ির দীঘিনালা থানা থেকে এসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির মামলায় পুলিশের এক এসআইকে কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী এটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে খাগড়াছড়ির দীঘিনালা থানা থেকে এসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয় বলে ওই থানার ওসি মো. জাকারিয়া জানান।
ওসি বলেন, “চঞ্চল চন্দ্রকে গ্রেপ্তারের সময় ট্রাইব্যুনালের সহকারী এটর্নি জেনারেলের সঙ্গে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট ছিল। গ্রেপ্তারের পর চঞ্চল সরকারকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।”
“যদিও সেদিন চঞ্চল সরকার শিক্ষার্থীকে গুলি করার বিষয়টি অস্বীকার করেছেন,” বলে ওসি জাকারিয়া।
