২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি পরে জানানো হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 10:42 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আগামী ৫ অগাস্ট অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি পরে জানানো হবে।