Published : 22 Aug 2026, 06:39 PM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক চা দোকানদারকে কুপিয়ে, গলা কেটে ও হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার পৌর জামতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম।
নিহত ফারুক শেখ (৪৫) পৌর জামতলা এলাকার খালেক শেখের ছেলে। তিনি দৌলতদিয়া এলাকায় চায়ের দোকান চালাতেন।
পুলিশ জানায়, সকালে নাস্তা করে দোকান থেকে বাড়িতে ফিরে ফারুক ঘুমিয়ে পড়েন। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর তিনি একাই বাড়িতে থাকতেন। দুপুরে তার বড় ভাই ফরিদ বাড়িতে এসে ঘরের মধ্যে ফারুকের গলাকাটা ও হাত বিচ্ছিন্ন লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ওসি মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।