২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতার জন্য লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠান

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস মসজিদে এ আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 06:36 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।  

মঙ্গলবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস মসজিদে এ আয়োজন করা হয়। 

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া আপোষহীন নেত্রী। আওয়ামী লীগ সরকারের অত্যাচার-নির্যাতনেও তিনি মাথানত করেননি। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, সেজন্য দলমত নির্বিশেষে সবার কাছে দোয়া কামনা করছি।”

উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল খালেদ, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইনুল হাসান শাওন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি ও সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল।