২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারধরে আহত পাবনার ‘চরমপন্থী নেতার’ মৃত্যু রাজবাড়ীর হাসপাতালে

পুলিশ জানায়, কয়েকজন ব্যক্তি তাকে একটি মেহগনির বাগানে নিয়ে মারপিট করে পরে হাসপাতালে রেখে পালিয়ে যান।

মারধরে আহত পাবনার ‘চরমপন্থী নেতার’ মৃত্যু রাজবাড়ীর হাসপাতালে
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2024, 11:51 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে; যাকে পাবনার ‘চরমপন্থী নেতা’ বলছে পুলিশ। 

শনিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস জানান। 

নিহত সহিদ মোল্লা পাবনার আমিনপুর থানাধীন বড় দুর্গাপুর গ্রামের মো. কানাই মোল্লার ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “বিকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বরপাড়া এলাকার একটি মেহগনি বাগানে তাকে মারপিট করা হয়। এরপর কয়েকজন লোক বিকাল পৌনে ৫টার দিকে তাকে গোয়ালন্দ হাসপাতালে রেখে চলে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সহিদের মৃত্যু হয়।”

ওসি প্রাণবন্ধু আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে। 

নিহত সহিদ চরমপন্থীদের নেতা ছিলেন জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলাও আছে।”