২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে মাছ ধরতে গিয়ে খালে ডুবে ২ শিশুর মৃত্যু

বড়শি দিয়ে মাছ ধরার এক পর্যায়ে তারা খালে পড়ে যায় বলে জানান স্বজনরা।

ঝিনাইদহে মাছ ধরতে গিয়ে খালে ডুবে ২ শিশুর মৃত্যু
ঝিনাইদহ সদর হাসপাতাল।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 03:57 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

ঝিনাইদহ সদর উপজেলায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে উপজেলার দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। 

মৃতরা হলো- ওই গ্রামের রিপন মণ্ডলের ছেলে লামিম হোসেন (৫) এবং তার মামাতো ভাই পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে আপন হোসেন (৭)।

ওসি মামুন বলেন, সকালে লামিম তার মামাতো ভাই আপনের সঙ্গে গ্রামের খালে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়। এ সময় খালের স্রোতে তাদের ভেসে যেতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোনো অভিযোগ না থাকায় দুজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মামুন।