১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেনীতে বাসের ধাক্কায় মাদরাসা শিক্ষক নিহত

রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান মোটরসাইকেল আরোহী আবদুল কাইয়ুম।

ফেনীতে বাসের ধাক্কায় মাদরাসা শিক্ষক নিহত

আবদুল কাইয়ুম।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 03:46 PM

Updated : 06 Oct 2023, 03:46 PM

ফেনীর সোনাগাজীতে বাসের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার ডাকবাংলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার এসআই মো. মাহবুব আলম সরকার। 

আবদুল কাইয়ুম (২৫) উপজেলার চর দরবেশ ইউনিয়নের জমাদার বাজার এলাকার হোসেন আহমদের ছেলে ও ফেনী শহরের একটি কওমি মাদরাসার শিক্ষক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে বাড়ি থেকে মাদরাসায় ফিরছিলেন আবদুল কাইয়ুম। পথে ডাক বাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোনাগাজীগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। 

“এতে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান আবদুল কাইয়ুম।” 

Image

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

খবর পেয়ে তার বাবা হোসেন আহমদ ও চাচা আবদুল জলিলসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। 

এসআই মাহবুব আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনায় সম্পৃক্ত বাসটি শনাক্ত করা হয়েছে।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।