১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বিজয় এক্সপ্রেস’ লাইনচ্যুত: আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

বৃহস্পতিবার রাত ১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 11:23 AM

Updated : 11 Sep 2026, 03:40 PM

ময়মনসিংহ নগরীতে ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ময়মনসিংহ-জামালপুর রুটে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় বলে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন জানিয়েছেন। 

এর আগে রাত সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি নগরীর নতুন বাজার এলাকায় পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। 

এর আগে একইদিন সন্ধ্যা সোয়া ৬টায় শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে ট্রেনের গ্যাংকারের একটি চাকা লাইনচ্যুত হয়। 

এতে মোহনগঞ্জ এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে এবং জারিয়া লোকাল ট্রেন শম্ভূগঞ্জে আটকে থাকে। পরে রাত পৌনে ৮টার দিকে ওই পথে ট্রেন চলাচল শুরু হয়।

পুরানো খবর : 

৩ ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত