Published : 02 Jul 2026, 05:45 PM
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তাকে মাদক ব্যবসায়ী বলছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোহাম্মদ রাশিদুল ইসলাম জানিয়েছেন।
গ্রেপ্তার ৩৮ বছর বয়সী আল আমিন ওই গ্রামের বাদশাহ মিয়ার ছেলে।
এসআই রাশিদুল ইসলাম বলেন, “গোপন সংবাদে আল আমিনের পাটক্ষেতে অভিযান চালিয়ে পাটগাছের আড়ালে চাষ করা ১১টি বড় গাঁজাগাছ উদ্ধার করা হয়।
“এ সময় গাঁজা চাষের অভিযোগে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে করা হয়।”
গ্রেপ্তার আল আমিন মাদক ব্যবসায়ী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদক মামলা দায়ের করেছে বলে জানান তিনি।