৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসের তিন যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2021, 10:01 PM

Updated : 10 Oct 2022, 06:11 PM

শনিবার রাত ৯টার দিকে ত্রিশাল উপজেলার বইলর এলাকায় এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত হয়। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার কাজে রয়েছে বলে জানান তিনি।