Published : 13 Aug 2021, 10:31 PM
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুর নগরের মীরের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জগামী অক্সিজেন ট্যাংক বহনকারী একটি লরি মীরের বাজার এলাকায় রেললাইনের উপর ওঠে যায়।সড়কে লরির সামনে ও পেছনে যানজট থাকায় রেললাইন থেকে সরে যেতে পারেনি বলে হালিম জানান।
“এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী তিতাস এক্সপ্রেস ট্রেনটি মীরের বাজার ক্রসিং অতিক্রমকালে লরিক সঙ্গে সংঘর্ষ হয়। এতে লরির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।”দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে জানিয়ে হারিমুজ্জামান জানান, ইতিমধ্যে ঢাকার রেল ট্রাফিক বিভাগে যোগাযোগ করা হয়েছে।