২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর রেলস্টেশনে ‘হামলা’, ভারতীয় পণ্য আনলোডে বিঘ্ন

ফরিদপুর রেল স্টেশনে দুর্বৃত্তদের ‘হামলার’ পর ভারত থেকে আসা মালবাহী চারটি ট্রেনের পণ্য আনলোড বন্ধ রয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2021, 08:23 PM

Updated : 10 Oct 2022, 06:04 PM

তবে বৃহস্পতিবার থেকে আবার পণ্যবাহী ট্রেন থেকে মালামাল আনলোড শুরু হবে বলে স্টেশন মাস্টার তাকদির হোসেন জানিয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ হামলা চালানোর পর তারা স্টেশন প্রাঙ্গণ ত্যাগ করেন বলেও জানান তিনি।

তাকদির বলেন, ট্রেনের পণ্য আনলোডের শর্ত ভঙ্গ করায় ‘সৈয়দ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ এর সাথে চুক্তি বাতিল করা হয়। এতে প্রতিষ্ঠানটির লোকজন ক্ষুব্ধ হয়।

তিনি বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ১১টায় জনা পঁচিশ ব্যক্তি এসে স্টেশনে আমার কক্ষে হামলা চালায়। বিষয়টি আইশৃঙখলা বাহিনীকে জানালে তারা দ্রুত এসে আমাকে রক্ষা করে।”

বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর উল্লেখ করে তিনি বলেন, আমার নিরাপত্তা চেয়ে রেলওয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, স্টেশনের পণ্য আনলোড করাকে কেন্দ্র করে বিরোধ ছিল। আমরা খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ ঘটনাস্থলে যাওযার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ‘বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে’।

ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফরিদপুরে এই রেল স্টেশনে চাল, গম, পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি করে ডিএনকো লিমিটেড, আলাউদ্দিন ট্রের্ড, ওয়াহিদ কনস্ট্রাকশন, মন্ডল ট্রের্ডাস, মজুমদার ব্রাদার্স, হারন-গফ্ফার লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান।