২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2021, 05:19 PM

Updated : 07 Apr 2022, 11:17 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়েনের ডুমনী গ্রামে ওই ঘটনা ঘটেছে।

নিহত মো. সোলায়মান মিয়া (২৪), উপজেলার ডুমনী গ্রামের দাইমুদ্দিনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

প্রহ্লাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইজ্জত আলী  বলেন, দুপুরে বৃষ্টি শুরু হলে সোলায়মান গরু আনতে বাড়ির পাশে পুকুরের পাড়ে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি।

“পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সোলায়মানকে মৃত ঘোষণা করেন।”