চাঁদপুরে ওসিকে নিয়ে ফেইসবুকে ‘মিথ্যা’ বলায় আটক ২
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মো. রকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিথ্যা কথা প্রচার করায়’ দুই যুবককে আটক করেছে পুলিশ।
পরিদর্শক শহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার ফেইসবুকে ফরিদগঞ্জ থানার ওসি মো. রাকিবকে নিয়ে মিথ্যা ও বানোয়াট কথা প্রচার কথা হয়। সেখানে লেখা হয়, ‘সালমা আক্তার নামে এক নারী ত্রাণ আনতে থানায় গেলে ওসি তাকে লাঞ্ছিত করেন।’
“এই ভিত্তিহীন পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। কিন্তু অনুসন্ধান করে সালমা নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ফরিদগঞ্জ থানার পুলিশ, ঢাকার ত্রাইম সেক্টর, জেলার গোয়েন্দা পুলিশের সমন্বয়ে প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই যুবককে আটক করা হয়। কী কারণে তারা এ ধরনের অপপ্রচার চালিয়েছেন বা তাদের সঙ্গে কারা জড়িত রয়েছেন তা বের করার চেষ্টা চলছে।”
