২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঠাণ্ডা-জ্বরে একজনের মৃত্যু, নমুনা আইইডিসিআরে

করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ব্যক্তির মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 12:25 PM

Updated : 08 Apr 2022, 12:36 AM

৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি শ্রীপুরের নগরহাওলা গ্রামে। শুক্রবার রাতে বাড়িতে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, “ওই ব্যক্তি আট-দশ দিন ধরে ঠাণ্ডা-জ্বরে ভুগছিলেন। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের আতঙ্কে  তিনি কোন চিকিৎসা কেন্দ্রে যাননি।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে এবং তার পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।