২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যমুনায় নৌকাডুবে নিখোঁজ ৯

জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফ এর চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2019, 01:30 AM

Updated : 18 Aug 2022, 05:37 PM

বুধবার রাত ৮ টার দিকে ফুটানী বাজার ঘাট থেকে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায় বলে স্থানীয়রা জানিয়েছে। 

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফ চাল নিয়ে আসছিল নৌকাটি।

নৌকাটিতে অন্তত ২৭ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস অনেককে জীবিত উদ্ধার করতে পারলেও নয়জনের খোঁজ মেলেনি।

বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান রাত ১টায় স্থগিত করা হয়। সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে বলে ইউএনও জানান।