২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আগুনে পুড়ছে ৬ দোকান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় স্থানীয় একটি বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2019, 01:25 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

শুক্রবার ভোরে উপজেলার কালীবাজারের পশ্চিম গলিতে ভোর সাড়ে তিনটার দিকে লাগা এ আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চাঁদপুর ফায়ার স্টেশন উত্তর এর সিনিয়র স্টাফ অফিসার মোবারক আলী জানান, বাজারের পশ্চিম গলিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চাঁদপুর ও রায়পুর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। পরে চাঁদপুরের একটি ও লক্ষ্মীপুরের আরও দুইটি ইউনিট যোগ দেয়।

“ভোর ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জাকির খানের কাপড়ের দোকান, আব্দুর রাজ্জাকের ব্রয়ালার মুরগীর খাবারের দোকান ও আলী ইলেকট্রনিক্স হাউস, কাউছার পাটওয়ারীর কোকারিজ দোকান-২, হেলালের মুরগীর দোকান ও শহীদের প্লাস্টিকের দোকান পুড়ে যায়।”

ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় উৎসুক জনতার মধ্যে কেউ কেউ বিভিন্ন মালামাল লুট করার চেষ্টা করে এবং একটি দোকান থেকে দুইটি গ্যাস সিলিন্ডার নিয়ে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এ ব্যবসায়ী দাবী করলেও তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।