২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বাইক থেকে পড়ে নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2019, 03:03 PM

Updated : 18 Aug 2022, 04:52 PM

নিহত মাবিয়া বেগম (৩৯) উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালি গ্রামের সাইফুদ্দীনের স্ত্রী।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কানসাট সোলাইমান মিয়া ডিগ্রি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

শিবগঞ্জ থানার এসআই এএম ফারুক বলেন, মাবিয়া তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে কর্ণখালির বাড়িতে যাচ্ছিলেন।

“সোনামসজিদগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মাবিয়া ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার স্বামী সাইফুদ্দীন অক্ষত আছেন।”

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও চালকের সহাকারী পালিয়ে গেছেন বলে তিনি জানান।