শরীয়তপুরে ভুয়া পুলিশ আটক
শরীয়তপুরে গোসাইরহাট উপজেলায় একটি মাছবোঝাই গাড়ি আটকে চাঁদাবাজির সময় পাঁচ ভুয়া পুলিশ আটক করা হয়েছে।
গোসাইরহাট থানার এসআই শফিক জানান, উপজেলার পদ্মার শাখা নদীর উপর নির্মিত পট্টি ব্রিজের কাছ থেকে রোববার ভোরে তাদের আটক করা হয়।
এরা হলো- গোসাইরহাট পৌরসভার গাড়ি চালক দাসের জংগল এলাকার মো. জামাল সরদার, বাসের সুপারভাইজার টেংরা গ্রামের ফরিদ মোল্লা, মহেশপট্টি গ্রামের মিন্টু রাড়ি, মিত্র সেন, ও পট্টি গ্রামের সেলিম সরদার।
এসআই বলেন, পট্টি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় মাছ বহনকারী একটি গাড়ি থামিয়ে ওই পাঁচজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করছিল।
এ সময় মাছ ব্যবসায়ীরা গোসাইরহাট থানার ওসিকে ফোন করেন।পরে ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচজনকে আটক করা হয় বলে জানান তিনি।
এ ঘটনায় গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
