১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে কিশোরীর পোড়া লাশ উদ্ধার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর পোড়া লাশ উদ্ধার করা হয়েছে; যাকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2018, 02:46 PM

Updated : 19 Aug 2022, 02:46 PM

উপজেলার চকমিরপুর এলাকা থেকে শনিবার রাত ৯টার দিকে লাশটি পাওয়া যায় বলে দৌলতপুর থানার ওসি সুনীল কুমার কর্মকার জানান।

মেয়েটির বয়স আনমানিক ১৪ বছর বলে ধারণা করলেও পুলিশ তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি।

ওসি সুনীল বলেন, একটি পরিত্যক্ত পাকাঘরের মেঝেতে মেয়েটির পোড়া লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা ‍উদ্ধার করে।

“মেয়েটির শরীরের অধিকাংশ ঝলসানো ছিল।তার শরীরে পেট্রোল আগুনে পুড়িয়ে মারা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।”

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির পরিচয় এবং এ ঘটনায় জড়িতদের খুঁজতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।