Published : 26 Sep 2018, 05:25 PM
সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, চরশেরপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে বুধবার বেলা সোয়া ২টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত মজিবর শেখ (৪৫) ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা চালাতেন।
ওসি নজরুল বলেন, মজিবর মাঠে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।