১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জামালপুরে ভিজিএফের ১১০ বস্তা চাল আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে কালোবাজারে বিক্রি করা ভিজিএফের ১১০ বস্তা চালসহ এক ট্রলি চালককে আটক করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2018, 04:18 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

শনিবার দুপুরে উপজেলার সানন্দবাড়ী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে চালসহ তাকে আটক করা হয় বলে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পলাশ কুমার রায় জানান।

আটক ফকির আলী (৪০) ঝালরচর এলাকার আব্দুল কাদেরের ছেলে।

এসআই পলাশ বলেন, কালোবাজারে বিক্রি হওয়া ভিজিএফের চাল পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চালসহ ট্রলি চালক ফকির আলীকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।