Published : 06 Jun 2018, 10:48 AM
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশাররফ হোসেন জানান।
নিহতরা হলেন- জীবন (২৫), মামুন (২৭), মুন্না (২৮) ও কৃষ্ণ (২৮)।
ওসি বলেন, উত্তরবঙ্গ থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা খালি পিকআপটির যাচ্ছিল উত্তরবঙ্গের দিকে।
সরাতৈল এলাকায় দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
স্থানীয়দের সহায়তায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক শভিক আলম জানান।এ দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে গেলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি রাস্তা থেকে সরানো হলে ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক মো. নূরে আলম সিদ্দিকী।