২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্য হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 02:35 PM

Updated : 19 Aug 2022, 01:56 PM

ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌস মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের গোর্কনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আবির ওই এলাকায় আফজাল মিয়ার ছেলে।

ফেরদৌস বলেন,“সকালে বাড়ির পাশের খেলতে গিয়ে আবির পুকুরে পড়ে যায়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”