হবিগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইয়াবা (ফাইল ছবি)
গ্রেপ্তারকৃতরা হলেন - উপজেলার তিনগাঁও এলাকার দুধ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৪৪) ও বেঙ্গাডুবা গ্রামের মারাজ মিয়ার ছেলে তুতা মিয়া।
পুলিশ কর্মকর্তা নাজিম বলেন, তিনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা বাচ্চুকে গ্রেপ্তার করেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম। আর বেঙ্গাডুবা গ্রামে অভিযান চালান এসআই শামছ ই তাব্রীজ। তিনি ৫০টি ইয়াবাসহ মাদক বিক্রেতা তুতাকে গ্রেপ্তার করেন।
