১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নকলা উপজেলা চেয়ারম্যান হলে আ. লীগের মাহবুবুল আলম

শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জয়ী হয়েছে আওয়ামী লীগ প্রার্থী এ কে এম মাহবুবুল আলম সোহাগ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 11:47 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাসিম বৃহস্পতিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।

৫১ হাজার ৫৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান হয়েছেন মাহবুবুল আলম ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন পেয়েছেন ১৩ হাজার ৬৩৬ ভোট।

তবে এরআগে প্রশাসনের অসহযোগিতা ও আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন বোরহান উদ্দিন।