২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা উল্টে নানি-নাতনি নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অটোরিকশা উল্টে দুইজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 06:31 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, বুধবার উপজেলার বেগুনগাঁও এলাকায় পীরগঞ্জ-কাতিহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - জামালপুরের ইসলামপুর উপজেলার ফজিলা বেগম (৬০) ও তার নাতনি কবিতা (৬)।

ওসি আমিরুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কাজের জন্য পীরগঞ্জ আসছিলেন। পথে অটোরিকশাটি উল্টে গেলে এর আট যাত্রী আহত হন।

“স্থানীয়রা তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নানি-নাতনিকে মৃত ঘোষণা করেন।”

আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি আমিরুজ্জামান।