২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে; যাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে ধারণা পুলিশের।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 07:12 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

রোববার দুপুরে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান।

আনুমানিক ২৬ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি।

ওসি মোখলেছুর বলেন, উপজেলার টাঙ্গাব ইউনিয়নের সৌদি বাজারের পাশে একটি গাছে ওই যুবকের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

“মরদেহের গায়ে কাদা ও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোনো এক সময় যুবকটিকে অন্য কোথাও হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।”