১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সীমান্তে নিয়ে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ

কুমিল্লার চৌদ্দগ্রামে এক স্কুলছাত্রীকে তুলে ভারতীয় সীমান্ত এলাকায় নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 06:31 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা করেন বলে মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম থানার এসআই ফজলুল হক জানান।

আসামিরা হলেন উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষ্মীপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে মহিউদ্দিন (২০) ও আলী নেওয়াজের ছেলে জালাল উদ্দিন (২০)।

পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান এসআই ফজলুল।

মেয়েটির বাবা বলেন, সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে রোববার সকালে মহিউদ্দিন ও জালাল পূর্ব পরিকল্পিতভাবে রাস্তা থেকে জোরপূর্বক অটোরিকশায় তুলে কাঁঠালিয়া সীমান্তে নিয়ে যায়। সেখানে জঙ্গলের ভেতর নিয়ে দুজনে ধর্ষণ করে মেয়েকে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় সোমবার রাতে দুইজনকে আসামি করে মামলা করেছেন বলে জানান তিনি।