Published : 13 May 2017, 09:39 PM
শনিবার সকালে নিরাপদ সড়ক চাই আন্দোলন-নিসচার মাধবদী শাখা এ মানববন্ধন ও র্যালির আয়োজন করে।
মাধবদী বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধন শেষে যানবাহন চালকদের দক্ষতা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মানববন্ধন শেষে মাধবদী বাসস্ট্যান্ড থেকে একটি র্যােলি শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে।
নিরাপদ সড়ক চাই-নিসচার কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার শাহিনের সভাপতিত্বে এ কর্মসূচিতে মাধবদী পৌরসভার প্যানেল মেয়র সালাহ উদ্দিন আহমেদ, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, দৈনিক সকালের খবরের জেলা প্রতিনিধি মো. সেলিম মিয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আনোয়ার হোসেন কমিশনার এবং মাধবদী সাংবাদিক সংস্থার সভাপতি ফজলুল হক মিলন বক্তব্য রাখেন।
গত ৮ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জাতিসংঘ ঘোষিত এই কর্মসূচি পালন শুরু করে নিসচা। সারা দেশের ১১০টি শাখা সংগঠনের মাধ্যমে জেলা ও উপজেলায় র্যালি, সমাবেশ, মানববন্ধন ও জনসচেতনতামূলক অনুষ্ঠান করছে নিসচা।