২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে আ. লীগ নেতাকে কুপিয়ে জখম

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাতরা। 

ইলিয়াস আহমেদ

ময়মনসিংহ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 11:34 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

শুক্রবার পৌরসভার নতুন বাজার এলাকায় মহিলা মার্কেটের পিছনে এ ঘটনা ঘটে বলে গফরগাঁও থানার ওসি একে এম মাহাবুব আলম জানান।

আহত আজিজুল হক (৩০) গফরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি মাহাবুব বলেন, রাত সাড়ে ৮টার দিকে মহিলা মার্কেটের পেছনে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আজিজুল। এক পর্যায়ে অজ্ঞাত পরিচয় কয়েকজন যুব্ক তাকে মাথা ও ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আজিজুলকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।