রংপুরে ট্রাক থেকে পড়ে নিহত ২ কাঠ ব্যবসায়ী
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকের উপর থেকে রাস্তায় ছিটকে পড়ে দুই কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতরা হলেন মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নের চিথলি দক্ষিণপাড়ার লাল মিয়ার ছেলে শাহজাহান আলী(৫০) ও বালুয়া মাসিমপুর ইউনিয়নের মুকিমপুরের মোজাম্মেল হকের ছেলে লেমন মিয়া (২০)।
ওসি বলেন, বৈরাগীগঞ্জে আলুর বস্তা বোঝাই একটি ট্রাক অচল হলে রাস্তার পাশে দাঁড়ানো ছিল। ভোরে বগুড়া থেকে কাঠবোঝাই একটি ট্রাক রংপুরে ফেরার পথে সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
“ওই সময় কাঠবোঝাই ট্রাকের উপর থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই শাহজাহান ও লেমন মারা যান।”
ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি হুমায়ুন।
