২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

৭ মাস পর উৎপাদনে আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 03:49 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

গ্যাস সরবরাহ বন্ধের কারণে সাত মাস পর মঙ্গলবার সকাল থেকে কারখানাটি উৎপাদনে ফেরে বলে কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান ।

তিনি জানান, সেচ মৌসুমে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য চলতি বছরের ৪ এপ্রিল আশুগঞ্জসহ দেশের সব সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেয় সরকার।

“ছয় মাস পর গত ৬ অক্টোবর আশুগঞ্জ সার কারখানায় গ্যাস ফের সরবরাহ শুরু হয়। তবে সরবরাহ স্বাভাবিক হলেও দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় বিভিন্ন ইউনিটের যন্ত্রাংশে ক্রটি দেখা দেয়।”

ওই ত্রুটি মেরামত শেষে মঙ্গলবার সকাল থেকে কারখানায় আবার ইউরিয়া উৎপাদন শুরু হয় বলে জানান কারখানার এ কর্মকর্তা।