২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বঙ্গবন্ধুর ছবি পোড়ানোর অভিযোগে অধ্যক্ষকে গ্রেপ্তার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি পোড়ানোর অভিযোগে পাবনার চাটমোহরে এক কলেজ অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 04:12 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

শনিবার সকালে চাটমোহর বাজার থেকে মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হামিদ খানকে গ্রেপ্তার করা হয়।

চাটমোহর থানার ওসি একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার কলেজের পরিচালনা পরিষদের সভায় আব্দুল হামিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।

“শুক্রবার রাতে তিনি গোপনে কলেজ থেকে মূল্যবান কাগজপত্রের সঙ্গে রাখা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও পুড়িয়ে দেন।”

ঘটনাটি জানাজানি হলে শনিবার সকালে কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল কাদের বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ চাটমোহর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে  বলে জানান ওসি।

এদিকে ছবি পোড়ানোর প্রতিবাদ ও দোষীর শাস্তির দাবিতে স্থানীয় আওয়ামী লীগ চাটমোহর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।